বিএনপির মন্ত্রিসভায় থাকার প্রশ্নই আসে না : আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা বিএনপি সরকারের মন্ত্রিসভায়ও জায়গা পেতে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।

নয়া দিগন্ত অনলাইন
আইন উপদেষ্টা আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল |ইন্টারনেট

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় নিজের থাকার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা বিএনপি সরকারের মন্ত্রিসভায়ও জায়গা পেতে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আসিফ নজরুল বলেন, ‘প্রশ্নই আসে না।’

সূত্র : ইউএনবি