মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

রাষ্ট্রপতির আদেশক্রমে শনিবার (১৪ ফেব্রয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
এম সিরাজ উদ্দিন মিয়া
এম সিরাজ উদ্দিন মিয়া |সংগৃহীত

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে শনিবার (১৪ ফেব্রয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, এম সিরাজ উদ্দিন মিয়াকে উল্লিখিত পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। বাসস