চার জেলার নতুন ডিসি নিয়োগ

নতুন চার জেলা- রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুরে ডিসি নিয়োগ দিয়ে সরকার।

নয়া দিগন্ত অনলাইন
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় |ইন্টারনেট

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে সরকার। জেলাগুলো হচ্ছে রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো: বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি’র (বিপিপিএ) পরিচালক (উপসচিব) আফরোজা পারভীন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলিপূর্বক প্রদান করা হয়েছে।

সূত্র : বাসস