পার্বত্য চট্টগ্রামে ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

আজ পরিদর্শনকালে সেনাপ্রধান দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
পার্বত্য চট্টগ্রামে ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনাক্যাম্প পরিদর্শন করেছেন।

রোববার (২২ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ পরিদর্শনকালে সেনাপ্রধান দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।