খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. রফিকুস সালেহীন

একজন দক্ষ সার্জন এবং অভিজ্ঞ শিক্ষক হিসেবে চিকিৎসা অঙ্গনে অধ্যাপক ডা: রফিকুস সালেহীনের দীর্ঘদিনের সুনাম রয়েছে। তার এই নিয়োগের মধ্য দিয়ে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

নয়া দিগন্ত অনলাইন
অধ্যাপক ডা: রফিকুস সালেহীন
অধ্যাপক ডা: রফিকুস সালেহীন |সংগৃহীত

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা: রফিকুস সালেহীন।

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে ভিসি পদে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ডা: রফিকুস সালেহীন বর্তমানে রাজধানীর ইউনাইটেড মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

একজন দক্ষ সার্জন এবং অভিজ্ঞ শিক্ষক হিসেবে চিকিৎসা অঙ্গনে তার দীর্ঘদিনের সুনাম রয়েছে। তার এই নিয়োগের মধ্য দিয়ে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

সংশ্লিষ্টরা মনে করছেন, অধ্যাপক সালেহীনের বর্ণাঢ্য কর্মজীবন ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর গবেষণা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তার নেতৃত্ব বিশেষ সহায়ক হবে।

নতুন এ দায়িত্ব পাওয়ায় তাকে চিকিৎসক সমাজ ও বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।

তিনি খুব শিগগিরই খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে তার আনুষ্ঠানিক কার্যভার গ্রহণ করবেন বলে সূত্র জানিয়েছে।

সূত্র : বাসস