প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন

প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি বাস্তবায়নে জোরদার

‘চিঠিতে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানের সফলতা কামনা করেন এবং বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |ছবি : কোলাজ

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চি‌ঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক জয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি দু’ দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এ বার্তা দেন।


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়টের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে।

Letter Trump
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জা‌নিয়ে ট্রাম্পের চি‌ঠি | পররাষ্ট্র মন্ত্রণালয়টের এক্স হ্যান্ডেল

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানের সফলতা কামনা করেন এবং বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দু’ দেশের কৃষক ও শ্রমিকদের উপকার হবে।

পাশাপাশি, তিনি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এই বাণিজ্য যুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে।