সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দাফতরিক ওয়েবসাইট www.msw.gov.bd স্বাভাবিকভাবে চালু ও নিরাপদ রয়েছে। খবর তথ্যবিবরণীর।
তবে মন্ত্রণালয়ের নজরে এসেছে যে, mswbd.org নামে একটি ভুয়া ওয়েবসাইট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আদলে পরিচালিত হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনো বিষয় নিয়ে প্রতারণা করতে চাইলে টেলিফোন নম্বর আইসিটি শাখা ০১৯১৫০২৬৪২৩ এর মাধ্যমে মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। এ ধরনের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বাসস



