বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, রুলস অব বিজনেস ১৯৯৬- এ দেয়া ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এর আগে, রোববার শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।
সূত্র : বাসস



