বাংলাদেশ সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানা হয়েছে।
অপর দুই কর্মকর্তা হলেন– মেজর জেনারেল মো: নাসিম পারভেজ ও মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আলম।
বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। পৃথক তিনটি চিঠিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্রবাহিনীর (সেনাবাহিনী) নিন্মবর্ণিত কর্মকর্তাকে নামের পাশে পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগ লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআই’র মহাপরিচালক মো: জাহাঙ্গীর আলম ও মেজর জেনারেল মো: নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, উচ্চপদস্থ তিন কর্মকর্তার যেকোনো পৃথক দেশে রাষ্ট্রদূত হিসেবে বদলির কার্যক্রম শুরু হবে।



