ঈদের ছুটি ১ দিন বেড়েছে

আগামী ১৭ মার্চ শবে কদরের ছুটির পর এক দিন, ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা ছিল। তবে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে ১৮ মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান |ইন্টারনেট

পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরো এক দিন বাড়িয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিসভার একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ মার্চ শবে কদরের ছুটির পর এক দিন, ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা ছিল। তবে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে ১৮ মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

এর ফলে টানা সাত দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।