প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে এবং তা প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
মো: সাইয়েদ বিন আব্দুল্লাহ
মো: সাইয়েদ বিন আব্দুল্লাহ |ইন্টারনেট

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) পদে নিয়োগ পেয়েছেন মো: সাইয়েদ বিন আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো: সাইয়েদ বিন আব্দুল্লাহ গ্রেড-২ পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে এবং তা প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।

এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলী পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

সূত্র : ইউএনবি