ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২), মো: মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) ও এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২)।
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।
সূত্র : বাসস



