ঈদ উপলক্ষে তিন দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে পানির বুথের সেবা চালু করতে যাচ্ছে ঢাকা ওয়াসা।
সোমবার (২৩ মার্চ) থেকে ওয়াটার এটিএম বুথগুলো আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় চালু থাকবে এবং গ্রাহকরা আগের মতোই পানি সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে, অপারেটরদের ছুটির কারণে ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত (মোট তিন দিন) ওয়াসার আওতাধীন সব ওয়াটার এটিএম বুথের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ৩০২টি ওয়াটার এটিএম বুথ স্থাপন করা হয়েছে। ব্যাংকের এটিএম কার্ডের মতো আরএফআইডি কার্ড ব্যবহার করে এসব বুথ থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করা যায়। কার্ডে ১০ থেকে ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা সম্ভব এবং প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা পাওয়া যায়।



