বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে দেশের সব দোকান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে সরকারকে সহযোগিতা করার উদ্দেশ্যে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার পাশাপাশি দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার পর কার্যক্রম বন্ধ রাখবে।
তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানের দোকান এবং কাঁচাবাজারের ওপর এই নিয়ম প্রযোজ্য হবে না।



