পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) মেট্রোরেলের দু’টি স্টেশন আংশিক ও সম্পন্ন বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (১৩ এপ্রিল) ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো: আহসান উল্লাহ শরিফী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।



