বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা

সভায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়
বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় |সংগৃহীত

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আজ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

সভায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্র জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন। বাসস