দুই ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি

বদলি করা কর্মকর্তারা হলেন– ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম ও মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদ।

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত এক ডিআইজিকেও বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বদলি করা কর্মকর্তারা হলেন–ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম ও মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদ।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।