এডিবি’র সহায়তা বাড়লে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হবে : স্থানীয় সরকারমন্ত্রী

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে এডিবি’র ক্রমবর্ধমান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী ভবিষ্যতে এ সহযোগিতা আরো বিস্তৃত ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

নয়া দিগন্ত অনলাইন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল |ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সার্বিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর দফতরে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়োং-এর সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে এডিবি’র ক্রমবর্ধমান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী ভবিষ্যতে এ সহযোগিতা আরো বিস্তৃত ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দেশের গ্রামীণ অঞ্চল-বিশেষ করে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনায় এখনো উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে এডিবি’র সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান তিনি।

বৈঠকে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগিতা আরো সম্প্রসারণে এডিবি সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন। বাসস