অধ্যাপক মোহাম্মদ রাশেদ কিডনি হাসপাতালের পরিচালক

তিনি একজন প্রখ্যাত নেফ্রোলজিস্ট। ২০২৫ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক ডা: মোহাম্মদ রাশেদ আনোয়ার
অধ্যাপক ডা: মোহাম্মদ রাশেদ আনোয়ার |সংগৃহীত

অধ্যাপক ডা: মোহাম্মদ রাশেদ আনোয়ারকে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) বা বহুল পরিচিত কিডনি হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রাণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেখা যায়, অধ্যাপক ডা: মোহাম্মদ রাশেদ আনোয়ারকে প্রজ্ঞাপন প্রকাশ থেকে তিন কর্মদিবসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।

তিনি একজন প্রখ্যাত নেফ্রোলজিস্ট। ২০২৫ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে ঢাকায় সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন (ইনসিটু প্রফেসর)।

তিনি ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ও বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগদান করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট সংক্রান্ত গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধের সহ-লেখক।