সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের আল রিফা এলাকায় ইরানের ছোড়া ড্রোনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করার পর ড্রোনের ধ্বংসাবশেষ একটি খামারে পড়ে এবং সেখানে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
বুধবার ফুজাইরাহ মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে খবরটি জানায়।
বাংলাদেশী ওই নাগরিক ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তার নাম-পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত এক হাজার ৯৭৭টি ড্রোন এবং ৪৩৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র : বিবিসি ও আলজাজিরা



