শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্রনেতাদের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
ডাকসুর ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডাকসুর ইফতার মাহফিল অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

ডাকসুর ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে এবং জিএস এস এম ফরহাদের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ডাকসুর ট্রেজারার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ, ডাকসুর এজিএস মুহা: মহিউদ্দিন খান, ডাকসুর অন্যান্য সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যরাসহ হল সংসদগুলোর প্রতিনিধিরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ছাত্রঅধিকার পরিষদ, জাতীয় ছাত্র শক্তি, জাতীয় ছাত্র সমাজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ছাত্রপক্ষ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামি ছাত্রমজলিস, বিপ্লবী ছাত্র পরিষদসহ অন্যান্য ছাত্রসংগঠনের প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, প্রভাতফেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বাস কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব হাফেজ নাজীর মাহমুদ।

মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।