‘টুগেদার ফর হেলথ, স্টেই উইথ সাইন্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনে পালিত হবে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬’।
বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ছাত্র সংসদের উদ্যোগে আগামী ৭ এপ্রিল দিনব্যাপী জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে বিভাগের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় ‘রান ফর হেল্থ’ শীর্ষক দৌড় প্রতিযোগিতার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল ৮টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘ক্লিন ফর হেল্থ’ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় পুরাতন কলা অনুষদ থেকে বের হবে বর্ণাঢ্য র্যালি। একই সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অডিটোরিয়াম চত্বরে চলবে দিনব্যাপী স্বাস্থ্য শিবির, যেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
এছাড়া দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুর ১টায় বিভাগে বিতর্ক প্রতিযোগিতা এবং বিকাল ৪টায় অডিটোরিয়াম চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং জনস্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, কর্মসূচি বাস্তবায়নে ‘ইউনিকো হাসপাতাল পিএলসি’র সার্বিক সহযোগিতা থাকবে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরাও বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
তিনি আরো বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা বর্ণিল আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করতে চাই। অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করছি এবং অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং স্বাস্থ্য, সচেতনতা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শাখওয়াত হোসেন বলেন, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকবে ‘ইউনিকো হাসপাতাল পিএলসি’। সেইসাথে এই হাসপাতালের ডাক্তার ও নার্সদের পক্ষ থেকেও আমরা সহযোগিতা পাবো।
তিনি আরো বলেন, প্রতিবছরের ন্যায় এবছরের অনুষ্ঠানটিও আমরা খুব বর্ণিলভাবে সকলের সামনে উপস্থাপন করতে চাই। অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি সেইসাথে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।



