ঢাবি কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবুল কালাম সরকার

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার।

নয়া দিগন্ত অনলাইন
অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার
অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার |সংগৃহীত

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার। অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ঢাবি কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করায় ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১ম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ১৮ মার্চ থেকে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করেছেন। বাসস