বিএমইউ’র নতুন ভিসি এফ এম সিদ্দিকী

‘ভিসি হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) |নয়া দিগন্ত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। তিনি এর আগে ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৬ (২০২৫ সনের ১২ নম্বর অধ্যাদেশ বলে সংশোধিত)-এর ১২ ধারা অনুযায়ী ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েরর ভিসি পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, ভিসি হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। বাসস