ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে নুরুল ইসলামের যোগদান

১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ভিসি হিসেবে ড. মো: নুরুল ইসলামের নাম ঘোষণা করেন।

নয়া দিগন্ত অনলাইন
অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম
অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম |সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ভিসি হিসেবে যোগদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম।

বুধবার (১ এপ্রিল) বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে যোগদান করেন।

এর আগে, ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ভিসি হিসেবে ড. মো: নুরুল ইসলামের নাম ঘোষণা করেন।

অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০১১ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে নুরুল ইসলাম বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে নদীজ পরিবেশ, কৃষি ভূমির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন উল্লেখযোগ্য।

এছাড়াও তিনি পানিবিজ্ঞান, অববাহিকা ব্যবস্থাপনা, জিআইএস এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।