বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাবে। এ সময় শুধু ২০২৬ সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০.৯৫ শতাংশ।

বুধবার (১৮ মার্চ) বেফাক মিলনায়তনে বেলা ১১টায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, গড় পাসের হার ৮০:৯৫ শতাংশ। মুমতায (স্টার মার্ক) ৫৩৫০০ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫৭৪৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৫৬৭৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ১১১৬৭১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২৮৬৫৯১ জন।

পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাবে। এ সময় শুধু ২০২৬ সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে। ২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে শাওয়াল মাস থেকে দেখা যাবে।’

উল্লেখ্য, বিগত ১৭ জানুয়ারি ২০২৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১৩৩৮টি দরসিয়াত ছাত্রী কেন্দ্রে, ৩৯৯টি হিফজ ছাত্র ও ৫০টি হিফজ ছাত্রী কেন্দ্রে এবং ২২টি ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (ছাত্র-ছাত্রী) কেন্দ্রে মোট ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৩৫৪০৩৬ জন।

এতে দরসিয়াত ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১০৩৫৮৪ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২০৯২৪২ জন, তাহফিজুল কোরআন ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩৭৬৮৫ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২৪৭৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১০৫১ জন।