অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া

এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি ছিল শিক্ষার্থীদের সাহস, নেতৃত্ব, অধ্যবসায় এবং একসাথে এগিয়ে চলার মানসিকতার এক জীবন্ত উদযাপন, যা শিক্ষা ও চরিত্র গঠনের প্রকৃত সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরে।

নয়া দিগন্ত অনলাইন
অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা
অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা |সংগৃহীত

রাজধানীর মিরপুরে উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি ছিল শিক্ষার্থীদের সাহস, নেতৃত্ব, অধ্যবসায় এবং একসাথে এগিয়ে চলার মানসিকতার এক জীবন্ত উদযাপন, যা শিক্ষা ও চরিত্র গঠনের প্রকৃত সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরে।

সকাল ৮টা থেকে দিনব্যাপী মিরপুর সিটি ক্লাব মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য ইসলামি স্কলার প্রফেসর মোখতার আহমাদ (লিড স্কলার, অ্যাভেরোজ শরিয়াহ ও ইসলামিক সেন্টার), মজিদুল হক (চেয়ারম্যান, উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ) এবং মো. আফজালুল ইসলাম (হেড অব ইসলামিক ব্যাংকিং, সিটি ব্যাংক পিএলসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুনায়েদ আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস লিমিটেড), আবদুল্লাহ আল-মামুন লিটন (রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার-বাংলাদেশ ও নেপাল, পিয়ারসন), জান্নাতুল ফেরদৌস সিগমা (রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, পিয়ারসন), সারওয়াত রেজা (কান্ট্রি লিড-বাংলাদেশ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট), মো. শাহিন রেজা (কান্ট্রি ডিরেক্টর-বাংলাদেশ ও নেপাল, অক্সফোর্ড একিউএ), সৈয়দা মণিকা সোহাগ (পরিচালক, অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ও উত্তরা) এবং উম্মে হানি (পরিচালক, অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ও উত্তরা)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের ব্যবস্থাপনা ও অর্থ পরিচালক গোলাম মোস্তফা ।

অনুষ্ঠানের শুরুতে বাংলা ও ইংরেজি অনুবাদসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

AVerose--2

অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের প্রায় ১১০০ শিক্ষার্থী, ২১৫ জন শিক্ষক ও স্টাফ এবং প্রায় ২৫০০ অভিভাবক ও অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মোট ২৫১টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, আজকের এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠন, নেতৃত্বের বিকাশ এবং আত্মবিশ্বাস তৈরির এক গুরুত্বপূর্ণ মঞ্চ। মাঠে প্রতিটি পদক্ষেপ আমাদের শিক্ষার্থীদের শৃঙ্খলা, সাহস, অধ্যবসায় এবং দলগত চেতনার শিক্ষা দেয়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাদের সফলতার ভিত্তি হয়ে উঠবে। বিজ্ঞপ্তি।