জবি সিওয়াইবি সভাপতি নুর আলম, সম্পাদক আশরাফ আরেফিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখাই সিওয়াইবি জবি শাখার প্রধান লক্ষ্য।

নুর আলম, জবি সংবাদদাতা
নুর আলম ও আশরাফ আরেফিন
নুর আলম ও আশরাফ আরেফিন |নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফ আরেফিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিওয়াইবি জবি শাখার দ্বিবার্ষিক এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রিয়াজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

এক বছরের জন্য ঘোষিত এই কমিটিতে মোট ২৩ সদস্য রয়েছেন। অন্যান্য পদে মনোনীতরা হলেন সহ-সভাপতি সুলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মামুন ও ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তাওহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. শিপুল মোড়ল, সহ-দপ্তর সম্পাদক আবু রায়হান সরকার, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক নাজমুল হোসাইন, প্রচার সম্পাদক হাসিব সরদার, সহ-প্রচার সম্পাদক মোহন খন্দকার, আইন বিষয়ক সম্পাদক রজব আল ফাহিম এবং ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক জান্নাতি খাতুন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—সুহাইল আহম্মেদ, নুরুন্নাহার তিশা, জান্নাতুল ফেরদৌস, তৌফিক আনম, মো. রিফাত ইসলাম, শরিফুজ্জামান সাকিব, ফাইয়াজ আনাস সামি ও মাহমুদুল হাসান।

নবনির্বাচিত সভাপতি নুর আলম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখাই সিওয়াইবি জবি শাখার প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা ধরে রেখে সংগঠনটিকে আরো সক্রিয় ও জনসম্পৃক্ত করতে নতুন কমিটি সম্মিলিতভাবে কাজ করবে। আমরা জবি শাখাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে সবার পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।”

সাধারণ সম্পাদক আশরাফ আরেফিন বলেন, “সিওয়াইবি জবি শাখাকে একটি কার্যকর ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে ধারাবাহিক সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়িয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে সংগঠনটির ভূমিকা আরও জোরদার করা হবে।”