বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের কনফারেন্স রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র মজলিস, আপ বাংলাদেশ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ‘বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলোর সম্মানে আমাদের আজকের এই আয়োজন। আমরা পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধাবোধ ও সংলাপের মধ্য দিয়েই একটি সুস্থ ও ইতিবাচক ক্যাম্পাস গড়ে তুলতে চাই।’
তিনি আরো বলেন, ‘মতাদর্শগত ভিন্নতা থাকতেই পারে, তবে সেই ভিন্নতাকে সম্মান জানিয়ে আমরা সকল দল-মতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমাদের লক্ষ একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সহযোগিতামূলক ক্যাম্পাস নিশ্চিত করা, যেখানে সকল সংগঠন দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’



