ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউএফটিবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
ইউএফটিবির ভিসি ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
ইউএফটিবির ভিসি ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান |নয়া দিগন্ত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউএফটিবির ভিসি ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউজিসি চেয়ারম্যানও এ সময় ইউএফটিবি ভিসিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। এ সময় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ইউজিসি চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান ইউএফটিবি ভিসিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।