হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্যিালয়ের (হাবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাবিপ্রবি প্রতিনিধি

Location :

Dinajpur
হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া
হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া |নয়া দিগন্ত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্যিালয়ের (হাবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শহরের মার্টিন চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হাবিপ্রবি কর্মচারী পরিষদের সভাপতি মো: নুরুজ্জামান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো: মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহ-সভাপতি হানানিজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা, আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির দফতর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার, হাবিপ্রবি’র জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি ও রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান, সাধারণ সম্পাদক ও ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর মো: নওশের ওয়ান, হাবিপ্রবির শিক্ষক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, প্রফেসর ড. খন্দকার এরফান আলী, প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, প্রফেসর ড. মহিদুল হাসানসহ জাতীয়বাদী ধারার অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে হাবিপ্রবি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাকিম লেবু, সাংগঠনিক সম্পাদক মো: জিল্লুর রহমান, কর্মচারী পরিষদের নেতা মো: রেজাউল করিম, মো: মানু মিয়াসহ কর্মচারী পরিষদের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতারের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।