শাবিপ্রবির সাথে মালয়েশিয়ার ২ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

এ ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দুই দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
সমঝোতা স্মারক
সমঝোতা স্মারক |নয়া দিগন্ত

শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

সোমবার (৩০ মার্চ) মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া-এর গোম্বাক ক্যাম্পাসে রেক্টর কার্যালয়ে প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পথ সুগম হবে।

এরপর মঙ্গলবার মালয়েশিয়ার আরেকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সাথে দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করে শাবিপ্রবি। এ চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উদ্ভাবনী প্রযুক্তি আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দুই দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সিনিয়র শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।