ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে দুই হাজার ৩৯ ভর্তিচ্ছুর মধ্যে এক হাজার ৮৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা মোট আবেদনের ৯২ দশমিক ৫ শতাংশ।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে দুই হাজার ৩৯ ভর্তিচ্ছুর মধ্যে এক হাজার ৮৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা মোট আবেদনের ৯২ দশমিক ৫ শতাংশ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট দুই হাজার ৩৯ জন আবেদন করেছেন। এর অধীনে চারটি বিভাগের মোট ৩৩০টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয়জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে পরীক্ষার্থীদের জন্য আসন বিন্যাস করা হয়েছে।

পরীক্ষাকালীন অনুষদ কেন্দ্রে পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রফেসর ড. সেকান্দার আলী।

‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, ‘ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আবেদনকারীর মধ্যে ৯২ শতাংশ উপস্থিত ছিল।’

উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এরমধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয় প্রতিবছর স্বতন্ত্রভাবে এই ইউনিটের ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।