বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছিলো উৎসবের আমেজ।
বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। প্রধান অতিথি মাননীয় প্রো-ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো: মামুন অর রশীদ বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।
সকাল সাড়ে ১০টায় পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভিসি। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন অনুষদ, হল ও দফতরের প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন। পরে টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কীটতত্ত্ব বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো: হামিদুর রহমান ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো: মামুন অর রশিদ।
বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো: জহিরুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রফেসর ড. মোস্তফা আনোয়ার, ড. এবিএম সাইফুল ইসলাম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, প্রধান খামার তত্ত্বাবধায়ক আরিফুর রহমান নোমান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, লোকমান হোসেন মিঠু, কর্মচারী মাহবুবুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ।



