মঙ্গলবার থেকে দেশের সব মেডিক্যাল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর |সংগৃহীত

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ১০ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি চলাকালে দেশের সকল মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটগুলোর ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষাগুলো বন্ধ থাকবে। বাসস