মাভাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ৩য় অ্যাকাডেমিক ভবনের নিচতলায় একটি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি

Location :

Tangail
মাভাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন
মাভাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন |নয়া দিগন্ত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ৩য় অ্যাকাডেমিক ভবনের নিচতলায় একটি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২ তলা অ্যাকাডেমিক ভবনের নিচতলার লিফটের সামনে ফিল্টারটি স্থাপন করা হয়। এর ফলে প্রতিদিন শিক্ষার্থীরা সহজেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণে আমরা সবসময় সচেষ্ট। বিশুদ্ধ পানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনা করেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধা ও কল্যাণকে প্রাধান্য দিয়েই আমাদের কার্যক্রম পরিচালিত হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে আমরা দায়িত্বশীল ভূমিকা রাখব এবং এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’