দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর শুক্রবার (২০ মার্চ) দুপুরে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের পরে এক্স হ্যান্ডলে করা একটি পোস্টে জয়শংকর নিজেই এ বিষয়ে কথাবার্তা হয়েছে বলে জানান।
আর বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হলো।
তিনি আরো জানান, আমি তাকে আশ্বস্ত করেছি যে দুই দেশের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধাগুলো অর্জন করতে বাংলাদেশ-ভারতের সাথে একযোগে কাজ করতে প্রস্তুত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগের যুগ্ম সচিব বি শ্যাম-ও এ আলোচনায় উপস্থিত ছিলেন। বিবিসি



