পররাষ্ট্র উপদেষ্টার সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন |ইন্টারনেট

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি।

ক্রিস্টেনসেনকে উদ্ধৃত করে মার্কিন দূতাবাস জানায়, ‘পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে চমৎকার বৈঠক হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি।’

সূত্র জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সোমবার একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে পারে।