প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এ সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও তুরস্কের রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও তুরস্কের রাষ্ট্রদূত |আইএসপিআর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সাথে তার কার্যালয়ে বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

সূত্র : বাসস