কূটনীতিকদের সাথে জামায়াত আমিরের ঈদের শুভেচ্ছা বিনিময়

শনিবার (২১ মার্চ) রাজধানীর ২৯ মিন্টো রোডে তার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

শনিবার (২১ মার্চ) রাজধানীর ২৯ মিন্টো রোডে তার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইটালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলংকা প্রভৃতি দেশের কূটনীতিক এবং ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে সম্মানিত মেহমানদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।