বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশের সব ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’
শেষে তিনি বলেন, ‘আমাদের সাথে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’



