খিলগাঁওয়ে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

খিলগাঁও থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদককারবারি মো: কামাল প্রধানকে গ্রেফতার করেছে; তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
মাদককারবারি মো: কামাল প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ
মাদককারবারি মো: কামাল প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ |সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মো: কামাল প্রধান (৪৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য জানায়। এর আগে, মঙ্গলবার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খিলগাঁও থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিত জানতে পারে খিলগাঁও থানাধীন মেরাদিয়া নয়াপাড়া এলাকায় কতিপয় মাদককারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতার মো: কামাল প্রধান পেশাদার মাদককারবারি। তিনি দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ভাসমান থেকে খিলগাঁও থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।

গ্রেফতার কামালকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।