অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি
২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি |সংগৃহীত

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, খিলক্ষেত, যাত্রাবাড়ী, দক্ষিণখান ও শাহবাগ থানা পুলিশ এ অভিযান চালায়। এর মধ্যে ডেমরা থানা দুইজন, সূত্রাপুর থানা দু’জন, মোহাম্মদপুর থানা তিনজন, তেজগাঁও থানা একজন, খিলক্ষেত থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, দক্ষিণখান থানা দু’জন ও শাহবাগ থানা একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন– মো: শরীফ (৩৯), মো: বাবু মিয়া ওরফে বাবুল (৪১), ইয়ামিন আরাফাত সঞ্জয় (২৮), মো: আল-আমিন সরদার (৩২), মো: নয়ন (১৮), মুজাহিদ হোসাইন ওরফে কামরান (২৫), মো: কবির হোসেন (৩৫), মো: লিটন বেপারী (৬০), মো: সেলিম (৩৮), মো: জুয়েল (২৫), মো: বাবু ওরফে ছোট বাবু (২৫), মো: হায়দার হোসেন তপু (৪০), মো: ইমরান (২৭), মো: মাহমুদুল হাসান (২৫), মো: কারুল ইসলাম শিবলু (২৯), মো: আলামিন (৩৬) ও মো: মান্নান মিয়া (৩০)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাসস