রাজধানীতে মানব পাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার

‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম।’

নয়া দিগন্ত অনলাইন
মো: ফেরদৌস, নুরু বিবি নুর আক্তার, উম্মে কুলসুম ও অপরাধে জড়িত এক শিশু গ্রেফতার
মো: ফেরদৌস, নুরু বিবি নুর আক্তার, উম্মে কুলসুম ও অপরাধে জড়িত এক শিশু গ্রেফতার |সংগৃহীত

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচার চক্রের সাথে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন– মো: ফেরদৌস, নুরু বিবি নুর আক্তার, উম্মে কুলসুম ও অপরাধে জড়িত এক শিশু।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম।

এ সময় তাদের কাছ থেকে মানব পাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দু’টি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচার কাজে জড়িত। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাসস