রাজধানীর শ্যামলীতে অবস্থিত আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজি ও চিকিৎসককে হেনস্তা করার মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৩ এপ্রিল) র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর মোহাম্মদ লুৎফুল হাদি এক বার্তায় এ তথ্য জানান।
র্যাব জানায়, মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনকে নড়াইলের কালিয়া থানাধীন এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৬।
এ মামলায় এখন পর্যন্ত মঈন ছাড়া আরো ছয়জকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন মো: লিটন মিয়া, মো: সুমন মিয়া, মো: সুমন, মো: শাওন, স্বপন কাজি, মো: ফালান, রুবেল
গ্রেফতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
সম্প্রতি মানবিক চিকিৎসক খ্যাত ডা: কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠে মঈন উদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।



