রাজধানীর শ্যামপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
শ্যামপুর থানা
শ্যামপুর থানা |সংগৃহীত

রাজধানীর শ্যামপুর থানার মীরহাজীরবাগ পাইপ রাস্তা এলাকার একটি বাসায় স্ত্রী লাকি আক্তারকে (১৬) গলা কেটে হত্যা করেছে স্বামী।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে শ্যামপুরের ২০২ নম্বর মীর হাজীরবাগ পাইক রাস্তা এলাকার বাসায় গিয়ে গলা কাটা লাশ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে স্বামী সজীব তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি ভোলা সদরে। বাবা মোহাম্মদ হারুনুর রশিদ। স্বামী সজীব পেশায় লেগুনা চালক। স্ত্রী শ্যামপুরের মীর হাজীরবাগ পাইপ রাস্তা এলাকায় সজীবের সাথে থাকতেন।