মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ২ ফিশিংবোট আটক

অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলুসহ পাচারকাজে ব্যবহৃত দু’টি ফিশিংবোট আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদক
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ২ ফিশিংবোট আটক
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ২ ফিশিংবোট আটক |নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ দু’টি ফিশিংবোট আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন চর আতাউর-সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক দু’টি ফিশিংবোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলুসহ পাচারকাজে ব্যবহৃত দু’টি ফিশিংবোট আটক করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।