যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২১

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২১
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২১ |সংগৃহীত

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (১৪ মার্চ) এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতার হলেন ডালিয়া আক্তার ওরফে শারমীন সুলতানা ওরফে শুধা (৩২), মো: হৃদয় খন্দকার ওরফে অ্যারিসন হৃদয় (২৫), মো: রুবেল হোসেল (২৮), মো: রাসেল (২৮), মো: মেহেদি হাসান (২৪), মো: রাজু মিয়া (২৮), মো: রিফাত হোসেন (২২), গোলাম মোস্তফা (৪৫), আব্দুর রব (৫৫), মো: রফিক (৫৩), মো: রাজু (৩৮), মো: জহির (৩৮), ফরহাদ হোসেন (৪০), ফয়জুল হক (৩৮), মো: গাফ্ফার (২৫), মো: ইয়াসিন (১৯), মো: আনোয়ার হোসেন (৪৫), মো: জাফর (২৬), পারভেজ বেপারী (২৪), মামুন (৩৯), ও মো: ওমর ফারুক (৩০)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।