বান্দরবানে হরিণের গোশত দিয়ে ভুরিভোজ, গ্রেফতার ৪

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের তুলাতলি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
রান্না করা হরিণের গোশত জব্দ করা হয়
রান্না করা হরিণের গোশত জব্দ করা হয় |নয়া দিগন্ত

বান্দরবানে পাহাড়ি বনাঞ্চলে ফাঁদ পেতে বন্য হরিণ শিকার করে সেই গোশত দিয়ে ভুরিভোজ করার সময় বনবিভাগের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের তুলাতলি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বন্যপ্রাণী আইনে মামলার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন দিল মোহাম্মদ (৪৪), তার ছেলে আবু তাহের (১৮), মরহুম নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৭) ও আবদুস সালামের ছেলে সাইফুল ইসলাম (১৮)।

তারা সবাই জেলার সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বাসিন্দা।

বন বিভাগ জানায়, কারাগারে যাওয়া সবাই হরিণ শিকার চক্রের সক্রিয় সদস্য। তারা সুয়ালক ইউনিয়নের কাইচতলি ও প্রান্তিক লেক এলাকার পাহাড়ে হরিণ শিকার করতেন। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল দিল মোহাম্মদ ও আবদুস সালামের বাড়িতে তল্লাশি চালানো হয়। তখন তাদের বাড়িতে রান্না করা হরিণের গোশত পাওয়া যায়।

বন বিভাগের বান্দরবান সদর রেঞ্জের কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, ‘শিকারি চক্রের হরিণ শিকারের বিষয়টি তাদের আগে থেকে জানা ছিল। তবে কাউকে ধরতে পারছিলেন না। রাতে গোশতসহ চারজনকে গ্রেফতার করতে পেরেছেন। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।’