ঈদগাঁওতে বিএনপি নেতার জামায়াতে যোগদান

সোমবার সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দান করেন তিনি।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Cox's Bazar
সাবেক বিএনপি নেতা হারুন
সাবেক বিএনপি নেতা হারুন |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে বিএনপি নেতা মোহাম্মদ হারুন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দান করেন তিনি। এর আগে ঈদগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং ঈদগাঁও উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ হারুন উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের মাইজ পাড়া গ্রামের বাসিন্দা।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল বলেন, ‘হারুন দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর জামায়াতে ইসলামীর আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।’

এদিকে মো: হারুন জামায়াতে ইসলামীতে যোগ দেয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।